ফাতিহ সুলতান মেহমেদ সর্বশ্রেষ্ঠ বিজেতাদের মধ্যে একজন।
ফাতিহ সুলতান মেহমেদ শুধু একজন যোদ্ধা নন, তিনি ছিলেন একজন দার্শনিক ও সংস্কারক। ইস্তাম্বুল বিজয়ের পর তিনি শহরটিকে শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। আয়া সোফিয়া গির্জাকে মসজিদে রূপান্তর করে ইসলামী ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেন। তিনি আইন ও প্রশাসনে সংস্কার করেন, যা সাম্রাজ্যের স্থায়িত্ব ও শক্তিকে সুসংহত করে। এছাড়া ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করেন।
কনস্টান্টিনোপল জয়েই তিনি থেমে থাকেননি। তাঁর শাসনামলে উসমানীয় সাম্রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত হয়। সার্বিয়া, বসনিয়া, গ্রিস, আলবেনিয়া এবং কৃষ্ণসাগর তীরবর্তী অঞ্চলগুলো তাঁর পদানত হয়। সামরিক কৌশলে তাঁর ক্ষিপ্রতা ও সাফল্যের কারণে পশ্চিমা ইতিহাসবিদরা তাঁকে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ বা ‘গ্র্যান্ড তুর্ক’ হিসেবে অভিহিত করেছেন।…
উরহান গাজী উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী মহান শাসক
উসমানীয় সাম্রাজ্যের গঠনে যেসব ঐতিহাসিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে উরহান গাজী অন্যতম। তিনি শুধু একজন দক্ষ শাসকই নন, বরং সামরিক নেতৃত্ব, কূটনৈতিক বুদ্ধিমত্তা ও প্রশাসনিক প্রজ্ঞার মাধ্যমে নবীন উসমানীয় বেইলিককে একটি সুসংগঠিত শক্তিতে রূপ দিয়েছিলেন। তবে তাঁর এই সাফল্যের পেছনে যে শৈশব, যে পরিবেশ ও যে পারিবারিক শিক্ষা তাকে গড়ে তুলেছিল, তা ইতিহাসে তুলনামূলকভাবে কম আলোচিত। অথচ সেই শৈশবই পরবর্তী জীবনে তাঁর চরিত্র, নীতি ও নেতৃত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল।….
